শৈশব ও কৈশোর জীবন হ’ল নৈতিকতা ও আদর্শ মূল্যবোধে গড়ে ওঠার শ্রেষ্ঠ সময়। যদি জীবনের প্রারম্ভেই তারা ঝরে পড়ে, কলুষিত হয় তাদের কোমলমতি হৃদয়, অবক্ষয় ঘটে তাদের মূল্যবোধের; তবে তারা পরিবার, সমাজ ও রাষ্টের জন্য হবে হুমকিস্বরুপ। সেজন্য তাদের নৈতিকতায় উজ্জীবিত হওয়াটা অত্যন্ত যরূরী। পরিবেশ, পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও কৌতূহলী, উৎসাহী ও অনুসন্ধানী শিশু-কিশোরদের আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করে নৈতিকতা সমৃদ্ধ গল্পের বই। যার থরে থরে সাজানো থাকে হাস্যরসের মোড়কে অনুপম নৈতিক শিক্ষা।
‘গল্পে গল্পে জীবনের পাঠ’ বইটি শিশু-কিশোরদের সেই চাহিদা পূরণ করবে। বইটিতে মানব জীবনের নানান অভিজ্ঞতা ও শিক্ষাকে গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে, যা কিশোর পাঠকদের চিন্তা-চেতনায় পরিবর্তন আনতে সক্ষম বলে আমরা আশাবাদী।
| বইয়ের নাম | গল্পে গল্পে জীবনের পাঠ |
| লেখক | মুহাম্মাদ আব্দুর রউফ |
| প্রকাশনী | হাদীছ ফাউণ্ডেশন বাংলাদেশ |
| ভাষা | বাংলা |
| বিভাগ | — |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।