সা'দত হাসান মান্টোর 'গাঞ্জে ফেরেশতে' উপমহাদেশের চলচ্চিত্র ইতিহাসের একটি দলিলগ্রন্থ বিশেষ। ১৯৬৬ সালে এই বইটি ধারাবাহিকভাবে চিত্রালীতে ছাপাবার জন্যে আমরা পাঠকদের কাছ থেকে অসংখ্য চিঠি ও অনুরোধ পাই। অনুজপ্রতিম মোস্তফা হারুণ তখন উর্দু অনুবাদে বেশ সুনাম অর্জন করেছেন। তাঁকে এ-ব্যাপারে বলা হলে সানন্দে রাজি হন এবং বইটি সংগ্রহ করে ১৯৬৭সালের জুন মাস থেকে চিত্রালীতে ধারাবাহিকভাবে দিতে থাকেন। তখনকার দিনে চিত্রালীতে পাঠকদের জন্যে প্রধান আকর্ষণীয় বিষয় ছিল এই ধারাবাহিক লেখাটি।