গোঁসাই গোপালের সাধনা ছিল বৈষ্ণব সহজিয়ার সাধনাÑ তারই সঙ্গে যুক্ত হয়েছিল বাউল মতবাদের ধারা। বাউলদের মতো তিনিও সঙ্গীতকে আশ্রয় করে সাধনায় ব্রতী হয়েছিলেন। তিনি জাতিভেদ নির্বিশেষে সকলকেই সমান ভালোবাসতেন। তাঁর অনেক গানেই ইসলামী ভাবধারা পরিলক্ষিত হয়।
মুসলমান বাউলের গানে যেমন রাধাকৃষ্ণ বা চৈতন্য দেবের উল্লেখ পাওয়া যায় তেমনই হিন্দু বাউলের গানে আল্লাহ, মহম্মদ (সাঃ), মক্কা, মদীনা প্রভৃতি উল্লেখ পাওয়া যায়। গোঁসাই গোপাল উভয় সম্প্রদায়ের জনমনের রসের যোগান দিয়েছেন।