কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান ১৯১৩ খ্রিষ্টাব্দে। যে বইয়ের জন্য তিনি পুরস্কৃত হয়েছেন সেটি বাংলা বই নয়, ইংরেজিতে অনূদিত গীতাঞ্জলি, যার নাম কবিগুরু দিয়েছিলেন Song Offerings| বাংলা গীতাঞ্জলি প্রথম প্রকাশিত হয় ১৯১০ খ্রিষ্টাব্দে। গীতাঞ্জলি’র সাথে Song Offerings|-এর হুবহু মিল নেই। গীতাঞ্জলির গান ও কবিতার সমাহার ১৫৭টি। আর Song Offerings-এ গান ও কবিতার সংখ্যা ১০৩টি।
গবেষক-লেখক ড. মোহাম্মদ আলী খান এই দুটো বই একটি মলাটের ভিতরই শুধু আনেননি, সাথে রয়েছে একগুচ্ছ চমৎকার সংগ্রহ। এখানে সংযুক্ত হয়েছে নোবেল পুরস্কার গ্রহণ উপলক্ষে কবিগুরুর ভাষণ, তার বঙ্গানুবাদ, কবি ইয়েটস-এর ভ‚মিকার অনুবাদ, আরো দু’টো নিবন্ধ এবং কবিগুরুর হাতের লেখা কিছু কবিতা ও গান, কিছু ছবি এবং নানাদেশে প্রকাশিত কয়েকটি স্মারক ডাকটিকিট।
সবমিলে ‘গীতাঞ্জলি ও Song Offerings|’ ভিন্নধর্মী উপস্থাপনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে কাছে থেকে দেখার এক বর্ণাঢ্য আয়োজনে অনন্য।