বইটির প্রথম ফ্ল্যাপ থেকে নেওয়া
জন্মগতভাবে কেউ সৌন্দর্যের অধিকরী হন আবার কেউ হন না। যারা সৌন্দর্যের অধিকারী হন তাদের সেই সৌন্দর্যও চিরস্থায়ী হয় না। তাই প্রত্যেককেই তার সৌন্দর্যকে ধরে রাখার জন্য প্রয়োজন নিজের প্রতি বিশেষ যত্ন। বহুকাল আগে থেকেই নারীরা বিভিন্ন উপায়ে রূপচর্চা করতেন। বর্তমানে নারীরা ঘরে বসে এবং বাইরে বিভিন্ন পার্লারের সহায়তায় রূপচর্চা করে থাকেন। নারীদের পদচারণা এখন সর্বত্র। কাজেই নারীরা হয়ে উঠেছেন কর্মব্যস্ত। এই কর্মব্যস্ততার মাঝে কিছু সময় বের করে ঘরে বসেই যাতে নিজের সৌন্দর্যচর্চা করতে পারেন সেই ধারণাকে মাথায় রেখেই আমাদের এই ছোট্ট আয়োজন।