গলাকাটা ঘোড়া' একটি 'টিন এজ হিস্টোরিকাল ফান স্টোরি'। ইংরেজ নীলকরদের অত্যাচারের কথা সবার জানা। তা নিয়ে অনেক গল্প-কবিতা-নাটকও লেখা হয়েছে। ইতিহাসের পাতায় রচিত হয়েছে একটি কালো অধ্যায়। নীলকর সাহেবদেরই একটি কাহিনীর পটভূমিতে লেখা গল্পটি ছোটদের তো বটেই আশা করি বড়দেরও সবার ভালো লাগবে। ধন্যবাদ দিতেই হয় প্রকাশক রুমা রানী পালকে। বলা যায়, তার ঐকান্তি প্রচেষ্টায় বইটির প্রকাশনা দ্রুততর হলো। এ ছাড়া আমার স্ত্রী অধ্যাপক শাহানা পারভীন, দুই কন্যা আয়েশা ঋদ্ধি ও আয়েশা ঋতিও লেখার জন্য বারংবার তাগাদা দিচ্ছিল। সে জন্যে আমি তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। যে কোন বই-ই প্রথম সংস্করণে ত্রুটিমুক্ত করা খুবই কষ্টকর। এটিও ত্রুটিমুক্ত হয়েছে বলে আমি মনে বা দাবি করছিনে। তবে ত্রুটিমুক্ত করতে চেষ্টার এতটুকু ঘাটতি ছিল না। একটি ত্রুটিমুক্ত বই পাঠকের হাতে তুলে দিতে কতটুকু সফল হয়েছি সে বিচার করবেন পাঠক। অনিচ্ছাকৃত কোন ভুল-ত্রুটি থেকে যেতেই পারে। কোন ভুল থেকে গেলে পরের সংষ্করণে সশোধনের সুযোগ তো থাকছেই। মতের পার্থক্য হতেই পারে। মেইলে মতামত দিতে পারেন। সবার সহযোগিতা পেলে পরবর্তী মুদ্রণের পর একটি আরো ভালো বই আপনাদের হাতে তুলে দেবার অঙ্গীকার রইল। কোন পরামর্শ থাকলে সেটাও জানাতে ভুলবেন না। বইটি সবার ভালো লাগলে আমাদের সবার শ্রম সার্থক হবে। ভালো থাকবেন সবাই। চারপাশের সবাইকে ভালো রাখবেন।