গল্প হলেও গল্প নয় শিশু-কিশোরদের জন্যে লেখা একটা নবীদের কাহিনী। আজকের শিশু-কিশোর যারা আগামী দিনে তারাই দেশের সুনাগরিক হবে। তারাই দেশ পরিচালনা করবে। তাই তাদেরকে গড়ে তুলতে হবে সুনাগরিক হিসেবে ভালো মানুষ হিসেবে। বর্তমান সমাজের সর্বত্র অবক্ষয়ের জোয়ার। এই অবক্ষয়ের মোহনায় দাড়িয়ে আমরা দেখতে পাচ্ছি সকল বাবা-মায়েরা শিশু-কিশোরদের জীবন নিয়ে চিন্তিত। তাদের দুঃশ্চিন্তা অনেকের মনকে দোলা দেয়। এখান থেকে বেড়িয়ে আসার উপায় কি সবার মনে একই প্রশ্ন জাগে। তাই তাদের কে এই গল্পগুলোর মাধ্যমে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সোপান হিসেবে কাজ করবে।