অপু আর অনু দুই ভাই। অপু বড়, অনু ছোট। অপু বড়ই অলস আর অনু চটপটে। তবে দুই ভাইয়ের মধ্যে খুব ভাব। অপু ও অনুর অনেক খেলনা। তারা দু'জনে মিলেমিশে খেলনা দিয়ে খেলা করে, এক সাথে স্কুলে যায়, পড়ার সময় মন দিয়ে লেখাপড়া করে। সেবার বড় মামা বিলাত থেকে ওদের জন্য একটা রাবারের তৈরি বড় অজগর সাপ কিনে আনলেন। রাবারের সাপ, দেখলে মনে হয় একেবারে আসল সাপ। দেখে প্রথমে সবাই ভয় পেয়ে যায়। মাটিতে ফেলতেই সাপটা মাথা দোলাতে থাকে। মা এই খেলনা সাপ একদম পছন্দ করেন না। তাই মায়ের সামনে সাপটা লুকিয়ে রাখতে হয়।