নাইয়ার মাসুদের বিভিন্ন ছোটগল্পের সংকলন থেকে বাছাইকৃত বারোটি গল্প, একটি সাক্ষাৎকার এবং লেখকের সঙ্গে ডেইজি রকওয়েলের আলাপচারিতা, অনুবাদ করেছেন গল্পপাঠ ওয়েব ম্যাগাজিনের অনুবাদক টিম।
নিয়মিত সাহিত্য চর্চা ও প্রকাশের পাশাপাশি, বাংলাভাষী পাঠকদের বিশ্বসাহিত্যের সঙ্গে পরিচিত করার তাগিদে অনুবাদের এই কর্মকাণ্ড গল্পপাঠ সক্রিয়ভাবে করে আসছে। নাইয়ার মাসুদকে নিয়ে এই সংকলন সেই ধারাবাহিকতার একটি। সংকলনের গল্পগুলো ২০২২ সালের ৮৩তম সংখ্যাসহ গল্পপাঠ-এর অন্যান্য সংখ্যায় প্রকাশিত হয়েছিল।