শিশুদের গণিত শিক্ষাকে সহজ, আনন্দময় ও ফলপ্রসূ করে তোলার উদ্দেশ্যে “গণিত (নার্সারি)” বইটি সংকলন করা হয়েছে। গণিতের প্রাথমিক বিষয়াবলি সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে। এ বয়সের শিশুদের মানসিক ও ভাষাগত বিকাশের বিষয়টি মাথায় রেখে প্রতিটি পাঠ সাজানো হয়েছে চিত্র ও উদাহরণের সমন্বয়ে। যাতে শিশুরা খেলতে খেলতে শিখতে পারে, পড়ালেখার প্রতি আগ্রহী হয়ে ওঠে এবং নিজেরাই সংখ্যা, বর্ণ ও শব্দমালা আয়ত্ব করে ফেলতে পারে।