by হাসিনা আহমেদ
ফ্ল্যাপে লিখা কথা ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিশ্বজুড়ে প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল। যুদ্ধের পুরোটা সময় বিশ্বের বিভিন্ন পত্রপত্রিকায় বাংলাদেশে গণহত্যার বিরুদ্ধে লেখা হয়েছে,গান বাঁধা হয়েছে,কনসার্ট করেছেন যশস্বী গায়করা। রা্স্তায় প্রতিবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। বিভিন্ন সংবাদ সামিয়ক পত্রে পাওয়া যাবে সে সময়কার বিবরণ যা আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল। আর বাংরাদেশ চর্চার পক্ষে আমরা নিয়োজিত আছি সে সব সংগ্রহ ও সংকলন করে একটি গ্রন্থমালা প্রকাশের। এ গ্রন্থমালা্র নাম গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। ইতোমধ্যে গ্রন্থমালার তিন’টি খন্ড প্রকাশিত হয়েছে। এখন প্রকাশিত হলো চতুর্থ খন্ড। বর্তমান খন্ডে,হাসিনা আহমেদ মুজিননগর,মুক্তঞ্চল ও অবরুদ্ধ বাংলাদেশ থেকে প্রকাশিত ৪৫টি বাংলা পত্রপত্রিকা থেকে সংকলন করেছেন। এতো ব্যাপক আকারে এ ধরনের দলিলপত্র প্রকাশ এই প্রথম। সূচিপত্র ভূমিকা গণহত্যা/নিপীড়ন/নির্যাতন রাজাকার মুক্তা্ঞ্চল শরণার্থী পরিশিষ্ট ১. পত্রপত্রিকা ও সম্পাদকের নামের তালিকা ২. বাংলাদেশের মানচিত্র ৩. ১৯৭১ এর বর্ষপঞ্জি প্রকাশিত কয়েকটি পত্রিকার আলোকচিত্র গ্রন্থপঞ্জি শব্দসূচি
| বইয়ের নাম | গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ - ৪র্থ খণ্ড |
| লেখক | হাসিনা আহমেদ |
| প্রকাশনী | অনন্যা |
| আইএসবিএন | 9844126096 |
| সংস্করণ | 1st Published, 2007 |
| বিভাগ | মুক্তিযুদ্ধের ইতিহাস: গণমাধ্যমে মুক্তিযুদ্ধ |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।