গুণতে আমরা সবাই পারি। আসলেই কি পারি?
গুণতে শেখা যে কখনো জলের মতো সহজ, আবার কখনো সাগরের মতো গভীরও হতে পারে সেটা জানার একটা মোক্ষম উপায় হলো এই বইটা পড়া।
প্রথমে মনে হবে খুব সোজা , এ আর নতুন কী?
কিন্তু একটু পরেই বুঝতে পারবে-কত ধানে কত চাল? আচ্ছা এই "কত ধানে কত চাল?” ব্যাপারটাও দিনশেষে গোনাগুনির খাতায়ই চলে যাবে দেখছি।
চাল বলতে গিয়ে আমার মাথায় এলো দাবার চালের কথা।
আচ্ছা , দাবা খেলায় সাদার প্রথম দুই চাল আর কালোর প্রথম দুই চাল-এই মোট ৪টা চাল কত বিভিন্ন ভাবে দেওয়া যায় বলতো?
নিজে হাতে কলমে একটা একটা করে লিখে গুণতে পারো। আবার চাইলে এই বই থেকে "গণনার কিছু কৌশল" শিখে নিয়ে কম কষ্টেই উত্তর বের করতে পারো। দেখো যেটা ভালো মনে করো।
| বইয়ের নাম | গণনার কিছু কৌশল |
| লেখক | দিপু সরকার |
| প্রকাশনী | তাম্রলিপি |
| আইএসবিএন | 9789849948711 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 231 |
| সংস্করণ | 1st Published, 2025 |
| বিভাগ | বয়স যখন ১২-১৭: গণিত, বিজ্ঞান ও প্রযুক্তি |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।