বইটিতে বেগম খালেদা জিয়ার জন্ম থেকে, মেজর জেনারেল জিয়াউর রহমানের সাথে বিয়ে এবং জিয়াউর রহমানের মৃত্যুর পর রাজনীতির মাঠে যোগদান , সেই সাথে তিনবারের প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী ও সর্বশেষ শেখ হাসিনার আমলে জেল জরিমানাসহ মুক্তি পর্যন্ত জীবনের ঘটনাবলী তুলে ধরা হয়েছে।