হঠাৎ উত্তরের দরজার দিক থেকে একটা কোলাহল ভেসে এলো। ভাবলাম, ভৃত্যরা তাদের কাজের প্রস্তুতি নিতে গিয়ে এই পবিত্র অনুষ্ঠানের বিঘ্ন ঘটাচ্ছে কেন? ঠিক সেই মুহূর্তে তিনজন শূকরপালক ভেতরে ঢুকল, তাদের চোখে মুখে নির্জলা আতঙ্ক; মোহান্তের কাছে গিয়ে তাঁর কানে কানে কী যেন বলল তারা। মোহান্তের কাছে গিয়ে তাঁর কানে কানে কী যেন বলল তারা। মোহান্ত প্রথমে একটা দেহভঙ্গি ক’রে তাদেরকে শান্ত করলেন, যেন তিনি প্রার্থনা অনুষ্ঠানে বিঘ্ন ঘটাতে চাইছেন না; কিন্তু ততক্ষণে আরো কিছু ভৃত্য ভেতরে ঢুকে পড়েছে এবং তাদের গলা আরো জোরাল হয়ে উঠেছে। তাদের কেউ কেউ বলছিল, ‘একটা মানুষ। একটা মরা মানুষ... একজন সন্ন্যাসী!’
| বইয়ের নাম | গোলাপের নাম |
| লেখক | উমবের্তো একো |
| প্রকাশনী | বাতিঘর |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 624 |
| সংস্করণ | 2nd Edition |
| বিভাগ | — |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।