স্পষ্ট আলোয় দেখলাম, আমার দিকে ঝুঁকে রয়েছে পোড়া শরীরের একটা মানবজš‘ (নাকি প্রেত?)! তার শরীর থেকে মোমের মতো খসে খসে পড়ছে গলিত পোড়া মাংস। চোখ দুটো কোটর ছেড়ে লিচুর মতো বাইরে ঝুলছে। লাল টকটকে মাড়ি ব্যতিত দুপাটি দাঁত দিয়ে ও যেন খুবলে নেবে আমার শরীরের তাজা মাংস। বেশিক্ষণ ওই ভয়ানক প্রেতটার দিকে তাকিয়ে থাকার সুযোগ হয়নি আমার। তার আগেই অত্যধিক ভয়ে জীবনে প্রথমবারের মতো জ্ঞান হারালাম।
-------------------------------------------
এখনও আমি মাঝরাতে ঘুম থেকে বিছানায় জেগে উঠে বসি। ভয়াল দুঃস্বপ্ন তাড়া করে বেড়ায় আমাকে। মনে হয়, চোখ বন্ধ করলেই ওই ভয়ানক বিভীষিকা আমাকে ঝাপটে ধরে ছিঁড়েখুঁড়ে খাবে! এখনও চোখ বন্ধ করলে ওটাকে আমি দেখতে পাই!