"গোস্ট রাইটার" বইটির শেষের ফ্ল্যাপ-এর লেখাঃ
নন্দিত হরর ও থ্রিলার লেখক অনীশ দাস অপু তার দুই যুগ ব্যাপী লেখালেখির জীবনে। দুই শতাধিক রহস্য-রােমাঞ্চ ও অন্যান্য স্বাদের গল্প অনুবাদ করেছেন। সেখান থেকে বাছাই করে ত্রিশটি গল্প তিনি এ গ্রন্থে লিপিবদ্ধ করেছেন। এ বইয়ের গল্পগুলাে কখনও তাঁকে স্তম্ভিত করেছে, কখনও হয়েছেন রােমাঞ্চিত, শিহরিত, আবার কিছু গল্প তার চোখে এনে দিয়েছে জল। লেখক বলছেন, ‘গল্পগুলাে পড়ার পরে আপনারাও আপ্লুত হয়ে ভাববেন কী অসাধারণ সব কাহিনিই না রচনা করেছেন বিদেশী লেখকরা!’ কি, লােভ হচ্ছে জানতে সেই দুর্দান্ত গল্পগুলাে কী? তা হলে আর দেরি কীসের! বসে যান বইটি নিয়ে। কথা দিচ্ছি, উপভােগ করবেন।