রবীন্দ্রনাথের শিলাইদহ কুঠিবাড়ি,লালন সাঁইয়ের ছেঁউড়িয়া,কাঙাল হরিনাথ মজুমদারের কুণ্ডুপাড়া,মীর মশাররফের লাহিনীপাড়া,অগ্নিযুগের বিপ্লবী বাঘা যতীন ও ঔপন্যাসিক আকবর হোসেনের কয়া,অক্ষয়কুমার মৈত্রেয় ও গীতিকার মাসুদ করিমের দুর্গাপুর,কথাসাহিত্যিক জলধর সেনের তেবাড়িয়া,আড়পাড়ার গগন হরকরা,কথাশিল্পী জগদীশ গুপ্তের আমলাপাড়া,কৃষক-প্রজা পার্টির নেতা শামসুদ্দীন আহমদের সুলতানপুরÑএই হলো গড়াই নদীর পাড়। গ্রামগুলোর অধিকাংশই কম-বেশি তারকাখ্যাতিতে সমুজ্জ্বল। অথচ এসব বিখ্যাতজনের অনেকেই জাতীয় পর্যায়ে এমনকি নিজ-এলাকাতেই অবহেলিত ও অমূল্যায়িত হয়ে বিস্মৃতির পথে। গড়াই নদীর পাড় আজ যেন এক বেদনাকাব্য। কিন্তু শিকড় ভুলে গেলে অস্তিত্ব থাকে কোথায়? তাই শিকড়ে ফেরার ব্যাকুল আর্তি। রকিবুল হাসান তাঁদের জীবন্তরূপে তুলে ধরেছেন সফলভাবে।
| বইয়ের নাম | গড়াই নদীর পাড় |
| লেখক | রকিবুল হাসান |
| প্রকাশনী | অ্যাডর্ন পাবলিকেশন |
| আইএসবিএন | 9789842002830 |
| ভাষা | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 134 |
| সংস্করণ | 1st Published, 2012 |
| বিভাগ | কলাম সমগ্র/সংকলন |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।