বর্ণিত সেই পত্রের প্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ অর্থ বিভাগকে গ্রাম পুলিশ বাহিনীকে জাতীয় বেতন স্কেলে ৪র্থ শ্রেণির কর্মচারীদের সমপর্যায়ের অন্তর্ভুক্তির জন্য অনুরোধ করে। কিন্তু অর্থ বিভাগ স্থানীয় সরকার বিভাগের অনুরোধ পত্র সত্ত্বেও কোনো প্রকার জবাব প্রদান করে না। ফলে ইংরেজি ০৯.০৫.২০১২ তারিখে স্থানীয় সরকার বিভাগ থেকে পুনরায় অর্থ বিভাগকে এতদবিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়। কিন্তু কোনো কাজ না হলে উপরিল্লিখিত অবস্থাধীনে বিষয়টি অর্থ বিভাগ কর্তৃক সুরাহা না হওয়ায় এবং গ্রাম পুলিশ বাহিনীর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মৌনতায় সংক্ষুদ্ধ হয়ে গ্রাম পুলিশের কয়েকজনের পক্ষে বিজ্ঞ অ্যাডভোকেট মোহাম্মদ হুমায়ুন কবির ইংরেজি ১৩.১১.২০১৭ তারিখে নোটিশ ডিমান্ডিং জাস্টিস ইস্যু করেন।