এটি একটি কাঠের তৈরী নজরকাড়া ডিজাইনের চিরুনী। কাঠের চিরুনীটির সাথে রয়েছে নয়নাভিরাম লেদার পাউচ, সম্পূর্ণ ফ্রি ! আরও মজার ব্যাপার এই যে, এটি দাড়ির পাশাপাশি চুলেও ব্যবহারোপযোগী, তাই দাড়ি যাদের কম তাদের হতাশ হওয়ার কিছু নেই, চাইলে চুলেও ব্যবহার করা যাবে এই চিরুনী।
চিকন দাঁতের প্লাস্টিকের চিরুনী ব্যবহার করলে চুল-দাড়ি গোড়া থেকে উঠে আসার যে সমস্যা আমাদের ফেইস করতে হয়, সেই রকম সমস্যা সৃষ্টি করবে না এই চিরুনী। আনুবীক্ষণিক লেভেলে এবড়ো থেবড়ো থাকায় প্লাস্টিকের চিরুনী যেই Split End এর শুরু করে, দবজ কাঠের চিরুনী সেরকম কিছু করবেনা কক্ষনোই। কাঠের চিরুনীটির দাঁতগুলোর মাঝে পর্যাপ্ত ও সমান ফাঁকা থাকার কারণে এটি পুুরোপুরি চুল-দাড়িবান্ধব।
নিয়মিত বিয়ার্ড কম্বিং দাড়িতে জট লাগতে বাধা দেয়। দাড়ির নিচের স্কিনে পর্যাপ্ত ব্লাড সাপ্লাই নিশ্চিত করে দিনে কয়েকবার কম্বিং।
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।