আল্লাহ তাআলা মানব জাতিকে আশরাফুল মাখলুকাত (সৃষ্টির সেরা) বানাইয়া সৃষ্টি করেছেন এবং তাহাকে নিজের খলীফা বা প্রতিনিধি করিয়া দুনিয়ায় পাঠাইয়াছেন এবং ঐ খিলাফতের যোগ্যতা হাসিল করিতে হইলে সর্বদা আল্লাহর নির্দেশ অনুযায়ী চলিতে হইবে এবং তাহার ইবাদত-বন্দেগী করিতে হইবে। আল্লাহর ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত নামায। এই নামায সহীহ হওয়ার সর্বপ্রথম শর্ত ঈমান আনা ও মুসলমান হওয়া। তাই ইসলাম ধর্ম ও উহার আকীদা সম্পর্কে, কিছু কথা প্রথমে লিপিবদ্ধ করা হইল। আল্লাহ পাক তাহার বান্দাকে হেদায়েত করার জন্য কিতাব ও রাসূল পাঠিয়েছেন। আল্লাহর রাসূল ইসলামের দাওয়াত দিয়েছেন এবং কুরআন পাকে ইসলাম ধর্মের সত্যতা ও গুরুত্ব বর্ণনা করেছেন। ধর্মের উদ্দেশ্য মুক্তি। মানব জাতির ইহ ও পরকালের মুক্তির জন্য ধর্ম পাঠিয়েছেন। হযরত আদম আলাইহিস সালামকে যখন দুনিয়ায় প্রেরণ করেন, তখন আল্লাহ পাক বলেন
| বইয়ের নাম | গ্রন্থাবলী-৩ |
| লেখক | হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরী রহ. |
| প্রকাশনী | বিশ্বকল্যাণ পাবলিকেশন্স |
| আইএসবিএন | 9789849378587 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 416 |
| সংস্করণ | 2nd Published, 2021 |
| বিভাগ | About Islam |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।