ট্রেন দুর্ঘটনায় মা-বাবার মৃত্যুসংবাদ পেয়ে বার ডি র্যাঞ্চে ফিরেছে ন্যাট ডেভিস—ইচ্ছা, সম্পত্তি বণ্টন শেষে বিদায় নেবে।
বিরাট খনির সন্ধান পেয়েছে ও, ক্যাটলম্যানের জীবন চায় না। কিন্তু র্যাঞ্চে ফিরে দেখল কিছুই আর আগের মতো নেই। র্যাঞ্চ পরিণত হয়েছে সৎ ভাই ওয়াল্টের সশস্ত্র আস্তানায়। বন্দুক চালনায় সিদ্ধহস্ত লোকজন জড়ো করেছে সে। ন্যাটের অবর্তমানে সবকিছু রসাতলে যাওয়ার দশা। কিন্তু সবচেয়ে খারাপ খবর, ওয়াল্টের বিরুদ্ধে পড়শি র্যাঞ্চারদের গরু চুরি করে ইন্ডিয়ান রিজার্ভেশনে বিক্রির রটনা রয়েছে। বুনো পশ্চিমে রাসলারদের শত্রুর শেষ নেই। এই অবস্থায় চলে যেতে পারে না ন্যাট। সমস্যা ওর তৈরি না হলেও র্যাঞ্চের অর্ধেক মালিকানা যে ওর!