ঢাকায় আগের দিনে নাটক হত নিশ্চয়ই, কলকাতায় যা-যা হত ঢাকায় তা হবে না কেন? কলকাতায় রাজা-মহারাজারা নাটক করিয়েছেন। ঢাকায় দেরিতে হলেও, কাশ্মিরি ব্যবসায়ী-নবাবদের অভিজাত পরিজনই নাটক করেন প্রথম-আহ্সান মঞ্জিলের উল্লা, দিলকুশার উদ্দীন আর ঢাকাময় ছড়িয়ে-থাকা আকমল-আজমল খাজারা নাটকের দিকে ঝোঁকেন।
সম্ভবতঃ এঁদের প্রথম প্রয়াস উর্দু-হিন্দি পৌরাণিক নাটক- 'ইন্দ্রসভা'। সত্যেন সেন বিরচিত 'শহরের ইতিকথা' বইতে ঢাকার আদি মঞ্চনাট্যচর্চার সুন্দর বর্ণনা আছে।
তারপর?