৯/১১ পরবর্তী বিশ্বে পশ্চিমা রাজনীতি আর মিডিয়া ইসলামকে দুই ভাগে ভাগ করে ফেলেছে-'ভালো' বনাম 'মন্দ'। মাহমুদ মামদানি তীক্ষ্ণ বিশ্লেষণে দেখিয়েছেন, এই বিভাজন কোনো ধর্মীয় দ্বন্দ নয় বরং নিখাদ রাজনৈতিক স্বার্থ। কোল্ড ওয়ার তথা স্নায়ুযুদ্ধের সময় থেকে শুরু করে আফগানিস্তানের প্রক্সি ওয়ার-কীভাবে রাজনৈতিক ইসলামকে পশ্চিমা শক্তিগুলো নিজেদের প্রয়োজনে ব্যবহার করেছে এবং পরে তাকেই আবার দানব হিসেবে উপস্থাপন করেছে, তারই এক অকাট্য দলিল এই বইটি।
মামদানি সেই প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করেছেন, যা সন্ত্রাসবাদকে স্রেফ সংস্কৃতির অংশ মনে করে থাকে। গুড মুসলিম ব্যাড মুসলিম বইটি এক টানটান রাজনৈতিক ব্যবচ্ছেদ, যা আজকের বিশ্বরাজনীতির অন্ধকার দিকগুলোকে নির্জলাভাবে সামনে নিয়ে এসেছে।