”গ্যোথে সাহিত্য পরিচয়” বইয়ের ফ্ল্যাপের লেখা:
ইয়োহান ভল্ফগান গাং ভন গ্যোথের রচনাভাণ্ডার বিশাল বিপুল ও বৈচিত্র্যময়। তাঁর রচনাবলি কবিতা, নাটক, উপন্যাস, কাব্যনাট্য সহ যেমন সাহিত্যের নানা আঙিনায় পরিব্যপ্তি, তেমনই ধর্মতত্ত্ব সমাজ ও মানবতাবাদ এবং বিজ্ঞানের নানা ক্ষেত্রে বিস্তৃত গ্যোথের সমাজচেতনা। বিশ্বজনীনতার দীর্ঘসূত্রে এমনভাবে গ্রথিত যে সবকিছুতেই তার আভাস মেলে। কবির রােমান্টিক উপন্যাসের মধ্যেও তার উপস্থিতি। তার বিপুল-বিশাল রচনাবলির সামান্য কিছু অংশ, সবচেয়ে জনপ্রিয় কিছু ব্যালাডধর্মী। কবিতা, নাটক, উপন্যাস বেছে নিয়ে সেই নির্বাচিত লেখার সংক্ষিপ্ত অনুবাদ দিয়ে সাজানাে এই রচনাসম্ভার।