“গ্যাস্ট্রোলিভারের যত রোগ” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ গ্যাস্ট্রোলিভারের রােগে জীবনে কোনাে না কোনাে সময় ভােগেন না এমন মানুষের সংখ্যা কম। আমাদের দেশের মানুষের গ্যাস্ট্রিকজনিত নানা সমস্যা খুব বেশি দেখা যায়। জীবনে সমস্যা যেমন আছে সমাধানও আছে। এ দেশের মানুষ এ ধরনের সমস্যায় পড়লে শুরুতে লুকিয়ে রাখেন। যখন প্রকাশ করেন তখন রােগ অনেক দূর এগিয়ে গেছে অথবা কখনাে কখনাে তা চিকিৎসা-সীমার বাইরে চলে যায়। রােগাক্রান্ত মানুষ যদি সচেতন হন বা চিকিৎসকের শরণাপন্ন হন তবে চিকিৎসা সহজ এবং অনাকাঙ্খিত পরিস্থিতি থেকে মুক্ত থাকা যায়। মানুষকে সচেতন করার জন্য মানুষের এই রােগ থেকে মুক্তির জন্য যদি বইটি পাঠকের সামান্যতম উপকারে আসে তবেই বইটি প্রকাশে সার্থকতা। আশা করি বইটি পাঠক সানন্দে গ্রহণ করবেন।