'হাদীস' শব্দটির আভিধানিক অর্থ হলো: কথা, বাণী, সংবাদ, বিষয়, অভিনব ব্যাপার ইত্যাদি। পারিভাষিক ও প্রচলিত অর্থে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, সমর্থন, আচরণ এমনকি তাঁর দৈহিক ও মানসিক কাঠামো সংক্রান্ত বিবরণকে হাদীস বলে।১ পূর্বকালে সাহাবায়ে কিরামের কথা, কাজ ও সমর্থনকেও হাদীস বলা হতো। অবশ্য পরে উসূলে হাদীসে তাঁদের কথা, কাজ ও সমর্থনের নাম দেয়া হয়েছে 'আসার' (৩) এবং 'হাদীসে মওকূফ' )حدیث موقوف(। তাবেয়ীগণের কথা, কাজ ও সমর্থনের নাম দেয়া হয়েছে 'ফতোয়া' )فتوى(