হাদীস অস্বীকারকারীরা দাবি করে, হাদীস ছাড়া কুরআন বুঝা যায় এবং মানা যায়। আমাদের এই বইয়ে তিনটি পর্বে এই উদ্ভট দাবি খণ্ডন করা হয়েছে। প্রথম অধ্যায়ে এটা প্রমাণ করা হয়েছে যে, হাদীস অস্বীকার করলে কুরআনের অসংখ্য আয়াত আবশ্যকীয়ভাবে অস্বীকার করা হয়। দ্বিতীয় অধ্যায় এটা প্রমাণ করা হয়েছে যে, হাদীস অস্বীকার করলে কুরআনের অসংখ্য আয়াতের নিশ্চিত বিকৃতি ঘটে। তৃতীয় অধ্যায়ে এটা প্রমাণ করা হয়েছে যে, হাদীস অস্বীকার করলে কুরআন মাজীদের বহু আয়াতে অসঙ্গতি দেখা যায়। তাই এই বই পাঠ করলে কুরআন এবং হাদীসের উভয়ের প্রতি বিশ্বাস ও ঈমান সুদৃঢ় হবে ইনশাআল্লাহ।