এটি একটি ভ্রমণবৃত্তান্ত। এই বইয়ে লেখিকা তাঁর
সম্প্রতি আমেরিকা ভ্রমণকালীন সময়ে আমেরিকার
৫০টি স্টেটের মধ্যে ৮টি স্টেটের বিভিন্ন দর্শনীয়,
বিখ্যাত জায়গা ঘুরে দেখেছেন। নিউইয়র্কের হাডসন
নদীর পার থেকে এবারের যাত্রায় লেখিকার ভ্রমণ
শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল বাফেলোর নায়াগ্রা
ভ্রমণের মাধ্যমে। মাঝখানে আরও বেশ কয়েকটি
স্টেট আইওয়া, শিকাগো, সান ফ্রান্সিসকো, লাস
ভেগাস, অ্যারিজোনা, নেভাদা, ওয়াশিংটন ডিসি
ঘুরেছেন তিনি। তাইতো লেখিকা বইয়ের নাম
রেখেছেন "হাডসন থেকে নায়াগ্রা"। ছবিসহ সেসব
স্থানের প্রাণবন্ত ও চিত্তাকর্ষক বর্ণনা রয়েছে এই
বইয়ে। বইটি পাঠ করলে যেকোনো বয়সের পাঠকই
নিমেষে মানসচক্ষে আমেরিকার সেই জায়গা ঘুরে
আসতে পারবেন। তাছাড়া যারা আমেরিকার এই
জায়গাগুলো ঘুরে দেখতে চান, তাদের জন্য রয়েছে
চমৎকার গাইডলাইন, খুব সহজেই কীভাবে সেই
দর্শনীয় স্থানগুলো ঘুরে আসা যাবে।
জানতে পারবেন আমেরিকার আটটি স্টেটের অর্থনীতি, ভৌগলিক অবস্থান, ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কে।