উড়ছে শ্যামশোভা। সূর্য তাকে খুঁড়ে খুঁড়ে জাগিয়ে তুলেছে। ভ্রমণবিলাসীর সাথে, তুমি নাও স্নেহের পোশাক। অধিক আনন্দে প্রকৃতিপুরুষ- ফুটে আছে বাগানের গাছে গাছে। সকল সঙ্গে, ব্যক্তিগত দিনে দেখেছি চিত্ররথ। ব্যাকুল, বধির সুরগুলি দেয়ালে আটকে আছে স্তব্ধ সবুজ! তারও পরে দেখি নীলকণ্ঠ নদীর ভ্রমণ। শুধু হাহাকার মনে পড়ে- প্রাচীন ছাগল, হাঁস-মুরগী, ধুলোর দুপুর। শরীর ঘুমায়, আমি জেগে দেখি মুমূর্ষ বিদিন-রাত, তোমার চোখে বেঁচে আছে অন্তিম উলুধ্বনি।
| বইয়ের নাম | হালকা রোদের দুপুর |
| লেখক | সাম্য রাইয়ান |
| প্রকাশনী | ঘাসফুল |
| আইএসবিএন | 9789849680451 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 48 |
| সংস্করণ | 1st Published, 2023 |
| বিভাগ | বাংলা কবিতা |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।