এক যে ছিল বাঘ। একেবারে নীরিহ গোবেচারা বাঘ। নাম হলো তার হালুম। সে সব সময় থাকে নিজের মতো, কাউকে জ্বালাতন করে না। কিন্তু সে জ্বালাতন না করলে কী হবে? তাকে হালে কিন্তু কিন্তু জ্বালাতন করতো অনেকেই। হালুম কিছুই বলতো না। সব মুখবুজে সহ্য করত, তবে একদিন তার সহ্যের সীমা ছাড়িয়ে গেল, তারপর? জানা যাবে হালুম গল্পে। আর এমনই নানা মজাদার এবং শিক্ষামূলক বিষয় নিয়ে রচিত মোট ছয়টি গল্প আছে এ বইতে।