"হাঙর নদীর গ্রেনেড ও যুদ্ধ" বইয়ের ফ্ল্যাপের লেখা:
বারাে ভাই বােনের সবচেয়ে ছােট বলে বাবা আদর করে নাম রেখেছিল বুড়ি। অবশ্য, আদর করে কিনা কে জানে! বুদ্ধি হবার পর থেকেই জেনে এসেছে ওর নাম বুড়ি। নামটা ওর পছন্দ হয়নি। শুনলেই শরীর চিড়বিড়িয়ে ওঠে। ওর ধারণা নাম খুব সুন্দর হওয়া চাই। যেটা শুনলে মন খুশিতে নেচে ওঠে। সাড়া দিতে ভালােলাগে। সেজন্যে বাবার কাছে গিয়ে নাম বদলে দেবার জন্যে অনেক কাঁদাকাটি করেছে। কিন্তু লাভ হয়নি। বাবা ওর কথা কানেই তােলেনি। খেলার সাথীদের কাছে আবেদন করেছিল, তােরা আমাকে বুড়ি বলে ডাকবি না।