কবিতার বরপুত্র আসাদ মান্নান জানেন শব্দের ষোলকলা-- শব্দের দক্ষ ক্রীড়নক তিনি। ছত্রিশ ব্যঞ্জনায় তার কবিতার শব্দেরা বাজে অহর্নিশ। পাঠককে করে তোলে মোহাবিষ্ট। সময়ের নদী বেয়ে তার শব্দতরী নোঙর ফেলে সময়াতীতের সহাসমুদ্রে। তার শব্দেরা আছড়ে পড়ে দূর কোনো সৈকতের দুরন্ত জল-কোলাহলে। পাঠক কুড়িয়ে নেয় তার অনুভরের নুড়ি-পাথর। ‘হাওরের পাখি ও অন্যান্য’ কাব্যে আসাদ মান্নানের বহুরৈখিক ভাবনার মুগ্ধ নিমজ্জন।