আজকের সময়ে সাইবার জগৎ ও মানুষের বাস্তব-জগৎ মিলেমিশে একাকার। দুই জগতের রসায়নে এই বইয়ের প্রতিটি গল্পের পাতায় পাতায় ছড়ানো রয়েছে রহস্যের সূক্ষ্ম জাল। রহস্য-অনুসন্ধানের শেষে গিয়ে পাঠক জানতে পারবেন, শেষপর্যন্ত মানুষই সত্য। মূলত, মানুষের জীবনের মৌলিক কিছু সত্যের রহস্য-উদ্ঘাটন করা হয়েছে তিনটি গল্পে।