হাসি মানুষের জীবনের এমন এক সম্পদ, যা বিনামূল্যে পাওয়া যায়, কিন্তু তার মূল্য অপরিসীম। আমরা প্রতিদিন কত ব্যস্ততা, দায়িত্ব, উত্তেজনা, আর চাপের ভেতর দিয়ে দিন কাটাই-তবুও ছোট্ট একটি হাসি মুহূর্তেই মনকে হালকা করে দিতে পারে।
হাসি হলো মানুষের মনে নতুন প্রেরণা যোগানোর সবচাইতে সহজ উপায়। সেই সহজ হাসির জগতে পাঠককে নিয়ে যাওয়ার এক আন্তরিক ইচ্ছা থেকেই "হাসির উৎসব” বইটির সূচনা।
এই বই শুধু মজার মজার জোকস নয় বরং হাসির ভিতর দিয়ে জীবনের ইতিবাচক দিকগুলোকে খুঁজে নেওয়ার এক দিক নির্দেশনা।
হাসি আমাদের মনোজগতকে যেমন প্রশান্ত করে, তেমনি মানুষের সাথে মানুষের দূরত্বও কমায়। এই বইয়ের জোকস সমূহ সেই বন্ধনকে আরো দঢ় করবে আমার আমার বিশ্বাস