কথাশিল্পী হাসনাত আব্দুল হাই ৮৯ বছরে পা দিয়েছেন। অফুরন্ত প্রাণশক্তি তাঁর। লিখছেন। দু-হাতে। বর্তমান প্রযুক্তির সাথে গড়ে তুলেছেন সখ্য। তাঁর সাহিত্যচর্চার জীবনও দীর্ঘ। সাহিত্যের বিভিন্ন শাখায় সফল বিচরণের সাথে সাথে তিনি বাংলাদেশের ভ্রমণসাহিত্যকে দিয়েছেন ভিন্ন এক মাত্রা।
ভ্রমণকারী এলিজা বিনতে এলাহী হাসনাত আব্দুল হাই-এর সাহিত্যজীবন নিয়ে আলাপ করেছেন লেখকের সাথে। লেখকের সাথে ভ্রমণসাহিত্যকে ঘিরে এলিজার টুকরো টুকরো সস্মৃতি জমা হয়েছে। সেই সুবাদে ২০২৩ সালে এলিজা একটি সাক্ষাৎকারভিত্তিক তথ্যচিত্র নির্মাণ করেছিলেন। দীর্ঘ আলাপটি এবার মলাটবদ্ধ হলো। এই আলাপে উঠে এসেছে হাসনাত আব্দুল হাই-এর ছেলেবেলা, লেখালেখির শুরু, ভ্রমণকাহিনি লেখার সূত্রপাত, সাহিত্যজীবনের অতীত-বর্তমান; প্রায় সবটুকুন।
| বইয়ের নাম | হাসনাত আবদুল হাই-এর সাথে কিছুক্ষণ |
| লেখক | এলিজা বিনতে এলাহী |
| প্রকাশনী | অক্ষরবৃত্ত |
| আইএসবিএন | 9789846700060 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 48 |
| সংস্করণ | 1st Edition, 2025 |
| বিভাগ | সাক্ষাৎকার |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।