হাতে হরফের হাতিয়ার নয়, মলাটবন্দি জ্যামিতিক আর্কাইভ। ‘মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস কহে শোনে পুণ্যবান’ অথবা ‘উপমা কালীদাসস্য’ বলেই শেষ নয়; প্রকৃত সত্যের উপর দাঁড়িয়ে উপলব্ধিজাত কাব্যিক প্রতিভাস।
সেই স্বপ্ন ও কল্পনা স্বাধীনতা- মুক্তিযুদ্ধের চেতনার নির্যাস কবির চেতনায় ভৌগোলিক ডানা মেলে স্বাধীন বাংলাদেশ ও বাংলা সাহিত্যের মেঘদূতীয় কবিত্বের আকাশে আলোকিত হয়ে দ্বিধাহীনচিত্তে বলতেই হয় আসাদ মান্নানের ‘হাতে হরফের হাতিয়ার’ এই সময়ের বাংলাদেশের কাব্যক্ষেত্রের অনন্য মেঘদূত সাইত্রিশটি কবিতার সমন্বিত ফসল আসাদ মান্নানের ‘হরফের হাতিয়ার’।
দেশ-কাল-সমাজ-সময়ের যুগপৎ উপলব্ধির ফসল এই কাব্যগ্রন্থ।