হাঁস-মুগরী গৃহপালিত প্রাণী। গরু-ছাগল গৃহপালিত পশু। ঘোড়া- গাধা, উট, দুম্বা, ভেড়াও গৃহপালিত পশু। এসব পশু আমরা বেচা- কেনা করি।
আমরা হাঁস-মুরগীর ডিম খাই। হাঁস-মুরগীর গোস্ত খাই। গরু- ছাগলের দুধ খাই, গোস্ত খাই। গরু-মহিষ দিয়ে হাল-চাষ করি। গাধা ঘোড়া-উট আমাদের বাহনের কাজ করে। এসব পশু-পাখি যে কিনে নেয় সেই হয় এদের মালিক। মালিকের ইচ্ছের ওপরই এদের জীবন-মরণ নির্ভর করে। মালিকের ইচ্ছে মতোই এদের চলতে হয়। এদের সমস্ত পরিশ্রমের মূল্য পায় এদের মালিক |