ভূমিকা
মাইকেল মধুসূদন দত্তের (১৮২৪-১৮৭৩) প্রায় সমসাময়িক কালে আবির্ভূত কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় (১৮৩৮-১৯০৩) বাংলা কবিতার আজকের পাঠকের কাছে একেবারে অপরিচিত না হলেও খুব একটা আদৃতও নন। রবীন্দ্রনাথ ও রবীন্দ্রোত্তর কালে বাংলা কবিতার বিচিত্র বিপুল সম্ভারের উজ্জ্বল বর্ণচ্ছটা এবং তাঁর প্রায় সমসাময়িক কালের কবি মাইকেলের কবিতার শ্রেষ্ঠত্ব হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে আজকের পাঠকের চোখের কিছুটা আড়ালে ফেলে দিয়েছে।
কিন্তু মাইকেলোত্তর ও রবীন্দ্রপূর্ব যুগে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং নবীনচন্দ্র সেনই ছিলেন বাংলা কবিতা সাম্রাজ্যের পরাক্রমশালী কবি। এই দুই কবি তখন ছিলেন খ্যাতির মধ্য গগনে। আজ কিছুটা বিস্মৃতির দিকে চলে গেলেও বাংলা কবিতার ইতিহাসে হেমচন্দ্র ঠিক অনুল্লেখযোগ্য কবি নন; তাঁর কাব্যসম্ভারে রয়ে গেছে রক্তিম আলোর এমন উদ্ভাস যা এ যুগের মানুষের চেতনাকেও উজ্জ্বলভাবে স্পর্শ করতে সক্ষম।
| বইয়ের নাম | হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় শ্রেষ্ঠ কবিতা |
| লেখক | হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় |
| প্রকাশনী | বিশ্বসাহিত্য কেন্দ্র |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 31 |
| সংস্করণ | ৩য় সংস্করণ |
| বিভাগ | Poetry Collections & Complete Works |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।