‘হিজামা (রাসূল সাঃ এর চিকিৎসা পদ্ধতি)’ বইটিতে লেখা ফ্ল্যাপের কথাঃ
হিজামা- অতি প্রাচীন ও অতি কার্যকর একটি চিকিৎসা ব্যবস্থা। বাংলাদেশে এর ব্যাপক প্রচারণা হচ্ছে। কিন্তু এর সঠিক ও তথ্যসমৃদ্ধ বইয়ের যথেষ্ট অপ্রতুলতা রয়েছে। বন্ধুবর ডা. মো: ফাইজুল হক এ বিষয়ের একজন অভিজ্ঞ চিকিৎসক। তাঁর লিখিত এই বইটি চিকিৎসক ও হিজামা। থেরাপিস্ট ও রোগীদের বিশেষ উপকারে আসবে বলে আমার বিশ্বাস।
প্রভাষক ডা. মুহাম্মদ তৌহিদুজ্জামান। ন্যাচারাল মেডিসিন ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ চেয়ারম্যান, আর্থরাইটিস এন্ড স্ট্রোক রিহ্যাব সেন্টার, মিরপুর-১৪।
হিজামা সংক্রান্ত সঠিক জ্ঞান না থাকায় এ চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আমাদের দেশের জনগণের অজ্ঞতা আছে। এ বিষয়ে তথ্যবহুল বইয়ের অভাব রয়েছে। প্রিয়বরেষু ডা. মো: ফাইজুল হক অনেক যত্ন নিয়ে সহজবোধ্য ভাষায় এই বইটি লিখেছেন। বইটি সুন্নাহভিত্তিক চিকিৎসা পদ্ধতি-হিজামা নিয়ে জ্ঞান পিপাসুদের তৃষ্ণা মেটাবে।
ডা. আবু মো: মুশফিকুর রহমান। ডি.এইচ.এম.এস. পি.জি. হোম (লন্ডন)
| বইয়ের নাম | হিজামা |
| লেখক | ডা. মোঃ ফাইজুল হক |
| প্রকাশনী | আলিফ লাম মিম |
| আইএসবিএন | 9789848047033 |
| ভাষা | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 194 |
| সংস্করণ | 1st Published, 2018 |
| বিভাগ | Islamic Medicine & Health |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।