আচ্ছা, ভাবুন তো, কোনো এক কুয়াশাঢাকা শীতের সকালে আপনি হাঁটছেন। গায়ে কাশ্মীরি শাল। অনেকটা জবুথবু হয়ে হাঁটছেন গ্রামের মেঠোপথে ধরে। যে পথে হাটছেন তার দুপাশে সযত্নে বেড়ে উঠা জুঁইয়ের ঝোপ। হাঁটছেন আর পায়ে এসে দোল খাচ্ছে জুঁই ফুলের দঙ্গল, শিশিরে সিক্ত হচ্ছে কদমযুগল। প্রতি কদমেই নাকে এসে ভুরভুর করে ঢুকছে শিশিরভেজা জুঁইয়ের স্বর্গীয় বাসনা। কেমন লাগছে ভাবতে বলুন তো! যেমনটা লাগছে ঠিক তেমন একটা ফিল পাবেন হিন্দ ন্যাচারাল প্যাকের জেসমিন আতরটি গায়ে মাখালে।
.
মাস্ক গাজাল! নামটা খুব পবিত্র মনে হয়। এই আতরে থাকা তায়েফের মরুতে ফোটা গোলাপ আর সাদা পদ্মের ঘ্রাণ আপনাকে আকৃষ্ট করবে নিশ্চয়ই! এই মোহ কাটতে না কাটতেই নাকে এসে লাগতে থাকবে মিষ্টি ভ্যানিলা আর জেসমিন ফুলের মায়াবী সৌরভ। তারপর আবার একবার পরিবর্তন হবে এই ঘ্রাণের ধারা- কাস্তুরী আর কাশ্মীরি সুগন্ধি কাঠের এক প্রাচীন ঘ্রাণ আপনাকে ভাসিয়ে নিয়ে যাবে কোনো এক ক্ল্যাসিক জগতে।
.
শুরুটা হবে রোজমেরি (সুগন্ধি গুল্মবিশেষ), বার্গামট, দারূকাঠ আর লেবুর মিশ্রণ দিয়ে। একটু পর ঘুরে যাবে ঘ্রাণের খেল, নাকে এসে লাগতে শুরু করবে মশলা, দারূকাঠ আর গুয়াইক কাঠের (আর্জেন্টিনা, বলিভিয়া, প্যারাগুয়েতে জন্মে এ গাছ) মিশেলে এক কড়া ঘ্রাণ। একেবারে শেষদিকে হারিয়ে যাওয়ার আগে আপনাকে রাঙিয়ে তুলবে ধূপ, আম্বর আর মাস্কের মিষ্টি মধুর ঘ্রাণে। বলছিলাম আম্বার অউদ আতরটির কথা।
.
এই প্যাকেজের প্রতিটি আতরে শুধু প্রাকৃতিক উপাদান আছে। অর্গানিক আতর যারা পছন্দ করেন প্যাকেজটি তাদের পছন্দের শীর্ষে থাকবে ইনশাআল্লাহ্।
| বইয়ের নাম | Hind Natural Pack |
| ব্র্যান্ড | Hamnah |
| বিভাগ | গিফট বক্স ও স্ট্যান্ড |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।