বইটি আবু মুনির ইসমাইল ডেভিড্স রচিত Getting the Best Out of Al-Hajj – এর বাংলা অনুবাদ। হজের ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি আনুষঙ্গিক প্রস্তুতি, সমস্যা ও সমাধান সম্পর্কে বিশদ ও খুঁটিনাটি বিবরণ সম্বলিত এই বইটি প্রকাশের পরপরই নানাদেশের হজযাত্রীদের মধ্যে সমাদৃত হয়।হজ করতে গেলে প্রস্তুতি, থাকা-খাওয়া, ভ্রমণ, মালামাল পরিবহনের বন্দোবস্ত, রোগবালাই প্রতিরোধ ও চিকিৎসা এরকম নানা ঝক্কি পোহাতে হয়। উপযুক্ত নির্দেশিকার সাহায্য নিয়ে এমন দুর্বিপাক অনেকাংশে কমিয়ে আনা যায়। বইটিতে হজের জন্য মানসিক ও আধ্যাত্মিক প্রস্তুতি সম্পর্কে যেমন বলা আছে, তেমনি টিকিট কাটা, ভিসা ও মালামাল ব্যবস্থাপনা সম্পর্কে নির্দেশনা দিতেও লেখক ভোলেননি। অন্যদিকে দোকানির সাথে কীভাবে দরদাম করতে হবে, এমনকি মসজিদে কীভাবে জুতা রাখলে তা হারিয়ে যাবার সম্ভাবনা কম, এরকম খুঁটিনাটি বিষয়ও এতে অন্তর্ভুক্ত আছে।
| বইয়ের নাম | হজ পালনের শ্রেষ্ঠ উপায় |
| লেখক | আবু মুনীর ইসমাইল ডেভিড্স |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 374 |
| সংস্করণ | 1st Published, 2016 |
| বিভাগ | Hajj & Qurbani |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।