সাধারণত কোন উপলক্ষ ছাড়া কোথাও বেড়াতে যাওয়া আমার হয়ে উঠে না। সময়, সুযোগ এবং আর্থিক- এ তিনের একসঙ্গে সমন্বয় ঘটানো আমার পক্ষে একরকম কঠিন হয়ে দাঁড়ায়। কক্সবাজার আমি বহুবার গিয়েছি এবং বহুদিন থেকেছি। যতবার আমি ওখানে গিয়েছি কোন কর্মকে উপলক্ষ করে গিয়েছি। সে সুবাদে কক্সবাজারকে নতুন নতুন করে দেখার সুযোগও আমার হয়েছে। আপনি যখন কোথাও বেড়াতে যাবেন তখন একটা স্থান বা বস্তুকে দেখার জন্য যাবেন। তখন আপনার দৃষ্টি এক জায়গায় স্থির থাকবে, আশেপাশে আরও যে সৌন্দর্যের সমাহার রয়েছে ওগুলো খুঁটিয়ে দেখার সুযোগ আপনি পাবেন না। সুতরাং কক্সবাজারে কেবল সাগরের জলরাশি দেখার চিন্তা মাথায় রেখে যাওয়া ঠিক হবে না।