‘হৃদনগরের গহিনে’ কাব্যগ্রন্থে কবি রমেছা খাতুন তাঁর কবিতায় বিরহ, প্রেম, দ্রোহ এবং মহান স্রষ্টাকে কাছে পাওয়ার আকুতি যেমন ব্যক্ত করেছেন তেমনি হৃদয়ের গহিনে আবেগের অনন্য উন্মেষ ঘটিয়েছেন। যা আমাদের হৃদয়কে নাড়া দেয়, উদ্বেলিত করে। তাঁর কবিতা জুড়ে আছে স্রষ্টা, মানুষ, প্রকৃতি, সমাজ এবং জীবনের ব্যথা-বেদনার অকৃত্রিম সংমিশ্রণ। সমস্ত কবিতার অবয়বে গেঁথে রয়েছে সহজ ও সরল শব্দ প্রয়োগের দুরন্ত উচ্ছ্বাস, যা সাধারণ পাঠককুলের হৃদয়কে স্পর্শ করবে।