কবিতার সাথে মানুষের সম্পর্ক অবিচ্ছেদ্য। জীবন ও জগতের নিগূঢ় সম্পর্কের মধ্যে মানুষের ভাব ও আবেগের যে সাবলীল বিন্যাস কবিতা তার খুব কাছাকাছি অবস্থান করে। আমিও তাই কবিতার খুব কাছে আমার স্বপ্নের আপন নিবাস গড়েছি অনেকটা স্বপ্নের বিলাসিতায়।
কবিতার সাথে আমার মিতালী অনেক আগেই। আমার সত্তায় মিশে আছে। হয়তো পাঠকের মাঝে এর লিখিত রূপ দেরিতে এসেছে, কিন্তু কবিতা ছিল আমার মনের মাঝে নীরবে নিভৃতে। কবিতাকে তাই আমার প্রেমিকই ভাবি। যাকে নিয়ে কেটে যায় আমার সকাল, বিকেল, সন্ধেবেলা আর রাত পেরিয়ে শুরু হয় আরেকটি ভোরবেলা।