শারীরিক সমস্যার কারণ খুঁজতে গিয়ে লেখক হাসপাতালমুখী হয়েছিলেন। কারণটি উদ্ঘাটিত এবং নিরাময়ের ব্যবস্থা হলেও জীবনপ্রবাহ থেকে মুছেযাওয়া এক স্মৃতির উদ্ঘাটন লেখককে বিচলিত, ব্যথিত করে তোলে। স্মৃতির গভীরে নেমে সেই ঘটনাপ্রবাহকে বর্তমানে টেনে এনে লেখক রহমান মোহাম্মদ লুতফর তাঁর কুশলী কলমে লিখেছেন অসাধারণ এক জীবনের গল্প। লেখকের হাসপাতাল বাসের অভিজ্ঞতা বর্ণনার সাথে সাথে ওই গল্পের হাতধরে আপনিও পৌঁছে যাবেন বইয়ের শেষপৃষ্ঠায়। হৃদরোগের রোগভীতি দূরীকরণ এবং স্বদেশে তার অনুকূল চিকিৎসা ব্যবস্থার একটি বার্তা তিনি উপস্থাপন করেছেন এই ক্ষুদ্র পরিসরে। অসাধারণ এক জীবনবোধের গল্প নিয়ে রচিত রহমান মোহাম্মদ লুতফ্ফরের সময়ের এই লেখা 'হৃদয়যন্ত্রের যন্ত্রণা'।