HSC Level-এ বাংলা ব্যাকরণের প্রস্তুতিতে এই বইটি কীভাবে সর্বোচ্চ সহায়ক হবে?
বাংলা ব্যাকরণের প্রস্তুতি যদি গোছানো হয়, তাহলে বোর্ড পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও ভালো ফলাফল করা একেবারেই সহজ। একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের HSC পরীক্ষার গোছানো প্রস্তুতির পাশাপাশি ব্যাকরণের জটিল-কঠিন বিষয়গুলো সহজবোধ্য ও প্রাণবন্ত করে তুলতে বাংলা ব্যাকরণের এই বইটি প্রকাশ করেছে The Royal Scientific Publications Ltd.
চলো, তোমাদের প্রস্তুতিকে সহজ করতে এই বইটি আমরা কীভাবে সাজিয়েছি একবার দেখে নেওয়া যাক:
প্রাথমিক আলোচনা: এই অংশে HSC পরীক্ষার সিলেবাসে অন্তর্ভুক্ত প্রতিটি অধ্যায়ের আলোচনাকে প্রাণবন্ত করে এবং জটিল-কঠিন বিষয়গুলোকে সহজবোধ্য করে উপস্থাপন করা হয়েছে। প্রতিটি টপিকের গুরুত্বপূর্ণ তথ্যগুলো HSC পরীক্ষায় কোন বোর্ডে এসেছে তা পাশেই উল্লেখ করা হয়েছে।
HSC পরীক্ষার প্রশ্ন সমাধান: বিগত বছরের HSC পরীক্ষার প্রশ্নগুলোর সহজবোধ্য সমাধান দেওয়া হয়েছে।
অতিরিক্ত প্রশ্নের সমাধান: HSC পরীক্ষার সিলেবাসে অন্তর্ভুক্ত অধ্যায়গুলো থেকে বিভিন্ন টপিকের আলোকে পরীক্ষায় আসার উপযোগী অতিরিক্ত প্রশ্নোত্তর সংযোজন করা হয়েছে।
পারিভাষিক শব্দ ও অনুবাদ: ব্যাকরণ অংশের ৩০ নম্বরের পাশাপাশি নির্মিতি অংশের ১০ নম্বরের প্রস্তুতি নিশ্চিত করতে পারিভাষিক শব্দ ও অনুবাদ অংশের বিস্তারিত আলোচনা ও সমাধান যোগ করা হয়েছে।
আশা করছি, এই বইটি তোমাকে বাংলা ব্যাকরণের জটিল পাঠগুলো সহজে বুঝতে পারার পাশাপাশি HSC পরীক্ষায় ভালো ফলাফল করতে সর্বোচ্চ সহায়তা করবে।