Physics 1st Paper — HSC 2026 Made Easy
টেস্ট পরীক্ষার প্রশ্নোত্তর নাকি বোর্ড পরীক্ষার প্রশ্নোত্তর?
প্রিয় শিক্ষার্থী,
বিগত বছরের HSC পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায়—বহুনির্বাচনি (MCQ) প্রশ্নের ৭৫–৮৫% এবং সৃজনশীল (CQ) প্রশ্নের ৮০–৯০% সরাসরি বা পরোক্ষভাবে পূর্বের পরীক্ষার প্রশ্ন থেকেই আসে। এই কারণে এই বইতে HSC ২০২৫ সহ ২০১৫–২০২৫ পর্যন্ত বিগত ১০ বছরের সকল বোর্ডের নির্ভুল প্রশ্নোত্তর অধ্যায়ভিত্তিক সাজানো হয়েছে।
যা অনুশীলনের মাধ্যমে তুমি সহজেই বুঝতে পারবে —কোন ধরনের প্রশ্ন সচরাচর আসে এবং তোমাদের পরীক্ষায় সম্ভাব্য কী ধরনের প্রশ্ন আসতে পারে।
বইটিতে রয়েছে—
Board Analysis
এ অংশে প্রতিটি অধ্যায়ের বিগত বছরের প্রশ্নগুলো বিশ্লেষণ করে দেখানো হয়েছে—
অধ্যায়টি MCQ ও CQ–এর জন্য কতটা গুরুত্বপূর্ণ
সাধারণত অধ্যায়টি থেকে কতটি MCQ এবং কতটি CQ আসে
এটি দেখে তুমি অনুমান করতে পারবে—তোমাদের HSC পরীক্ষায় অধ্যায়টি থেকে সম্ভাব্য কতটি প্রশ্ন আসতে পারে।
Chapter Analysis
সব Topic সমান গুরুত্বপূর্ণ নয়।
এই অংশে উল্লেখ করা হয়েছে—
কোনো অধ্যায়ের কোন কোন Topic থেকে বেশি প্রশ্ন আসে
কোন Topic HSC প্রস্তুতির জন্য কতটা গুরুত্বপূর্ণ
এর মাধ্যমে তুমি অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ অংশ সহজেই চিহ্নিত করতে পারবে।
CQ’s Illustrative Answers
সুন্দরভাবে বোঝার সুবিধার্থে এখানে—
HSC ২০২৫ সহ বিগত ১০ বছরের (২০১৫–২০২৫) সকল বোর্ডের CQ গুলোর
অধ্যায়ভিত্তিক সহজ, সরল ও বিশ্লেষণধর্মী উত্তর সংযোজন করা হয়েছে।
এছাড়াও প্রয়োজন অনুযায়ী—
Nice to Know, Note, ছাত্র-ছাত্রীদের দৃষ্টি আকর্ষণ, Royal Tips ইত্যাদির মাধ্যমে গুরুত্বপূর্ণ কনসেপ্টগুলো পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে।
MCQ’s Explanation
McQ–তে সফলতা অর্জনের জন্য—
গত ১০ বছরের সকল বোর্ডের প্রতিটি MCQ–এর বিশ্লেষণধর্মী ব্যাখ্যা
পাঠ্যবইয়ের আলোচনার ধারাবাহিকতায় অধ্যায়ভিত্তিক সাজানো হয়েছে।
দুর্বোধ্য বিষয় মনে রাখার সুবিধার্থে যুক্ত করা হয়েছে—
Shortcut Technique, মনে রাখার কৌশল, Nice to Know, Note, ছাত্র-ছাত্রীদের দৃষ্টি আকর্ষণ, মজার বিষয়, বিশেষভাবে লক্ষণীয়, Calculator Exclusive, Royal Tips ইত্যাদি।
এই MCQ গুলো বুঝে অনুশীলন করলে—
তোমাদের MCQ প্রস্তুতি যেমন পরিপূর্ণ হবে,
তেমনি সংশ্লিষ্ট অধ্যায়ের গুরুত্বপূর্ণ Concept–গুলোও পুরোপুরি আয়ত্তে চলে আসবে।
Physics 2nd Paper — HSC 2026 Made Easy
প্রিয় শিক্ষার্থী,
HSC পরীক্ষার প্রস্তুতি হোক গোছানো ও পূর্ণাঙ্গ
বিগত বছরগুলোর HSC পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায়—৭৫–৮৫% বহুনির্বাচনি এবং ৮০–৯০% সৃজনশীল প্রশ্ন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পূর্বের HSC পরীক্ষার প্রশ্ন থেকেই এসেছে। তাই এই বইতে HSC ২০২৫ সহ বিগত ১০ বছরের (২০১৫–২০২৫) সকল বোর্ডের নির্ভুল প্রশ্নোত্তর অধ্যায়ভিত্তিক সাজানো হয়েছে, যা অনুশীলনের মাধ্যমে তোমরা বুঝতে পারবে HSC পরীক্ষায় সচরাচর কোন ধরনের প্রশ্ন আসে এবং তোমাদের পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে।
বইটিতে রয়েছে—
১. Board Analysis:
এখানে বিগত বছরের প্রশ্নগুলো বিশ্লেষণ করে দেখানো হয়েছে—অধ্যায়টি সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নের জন্য কতটা গুরুত্বপূর্ণ। অধ্যায়টি থেকে HSC পরীক্ষায় সাধারণত কতটি বহুনির্বাচনি (MCQ) ও কতটি সৃজনশীল (CQ) প্রশ্ন আসে, তার একটি চিত্র উপস্থাপন করা হয়েছে; যা দেখে তোমরা ধারণা পাবে HSC পরীক্ষায় অধ্যায়টি থেকে কতটি MCQ ও CQ আসতে পারে।
২. Chapter Analysis:
HSC পরীক্ষার জন্য কোনো অধ্যায়ের সবগুলো টপিক সমানভাবে গুরুত্বপূর্ণ নয়। কোন কোন টপিক থেকে সচরাচর প্রশ্ন আসে, সেই বিশ্লেষণ করা হয়েছে এই অংশে। এখানে তোমরা জানতে পারবে—অধ্যায়ের কোন কোন Topic HSC পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ।
৩. CQ’s Illustrative Answers:
সাধারণত HSC পরীক্ষার CQ প্রস্তুতির জন্য বিগত বছরের বোর্ড পরীক্ষার CQ গুলো বুঝে অনুশীলন করাই যথেষ্ট। এই অংশে HSC ২০২৫ সহ বিগত ১০ বছরের (২০১৫–২০২৫) সকল বোর্ডের সৃজনশীল প্রশ্নের অধ্যায়ভিত্তিক সহজ, সরল ও বিশ্লেষণধর্মী নির্ভুল উত্তর দেওয়া হয়েছে। এছাড়াও প্রয়োজন অনুসারে Nice to Know, Note, ছাত্র-ছাত্রীদের দৃষ্টি আকর্ষণ, Royal Tips ইত্যাদির মাধ্যমে দরকারি ও উপকারী ধারণাগুলো তুলে ধরা হয়েছে।
৪. MCQ’s Explanation:
বহুনির্বাচনি অংশে সফলতা অর্জনের লক্ষ্যে বিগত ১০ বছরের (২০১৫–২০২৫) সকল বোর্ডের HSC পরীক্ষার প্রতিটি বহুনির্বাচনি প্রশ্নের বিশ্লেষণধর্মী ব্যাখ্যা পাঠ্যবইয়ের আলোচনার ধারাবাহিকতা অনুসারে অধ্যায়ভিত্তিক সংযোজন করা হয়েছে। এছাড়াও দুর্বোধ্য বিষয় সহজে মনে রাখার জন্য বিভিন্ন কৌশল—যেমন Shortcut Technique, Nice to Know, মনে রাখার কৌশল, Note, ছাত্র-ছাত্রীদের দৃষ্টি আকর্ষণ, মজার বিষয়, বিশেষভাবে লক্ষণীয় ইত্যাদি সহ Calculator Exclusive ও Royal Tips দেওয়া হয়েছে।
এই বহুনির্বাচনি প্রশ্নগুলো বুঝে অনুশীলনের মাধ্যমে কেবল MCQ প্রস্তুতিই পরিপূর্ণ হবে না, বরং সংশ্লিষ্ট অধ্যায়ের গুরুত্বপূর্ণ ধারণাগুলো (Concepts) তোমাদের আয়ত্তেও চলে আসবে।