দুঃস্বপ্নের মুখোমুখি...
কার্লি বেথের হ্যালোউইনের মুখোশ কতটা কুৎসিত? এটা এতটাই কুৎসিত যে ওর ছোটো ভাই ভয়ে প্রায় মরেই যাচ্ছিল। এটা এত ভয়ংকর যে তার সাহসী বন্ধুরা পর্যন্ত ভয় পেয়ে যায়।
হ্যালোউইনের মুখোশ হিসেবে এটা সবচেয়ে ভালো। কার্লি বেথ যা যা আশা করেছিল, তার সবটাই এতে আছে, বরং আরও বেশি আছে।
আর কার্লি বেথ এখনো সেই বিশেষ মুখোশটা পরে আছে...