হযরত আবুবকর (রা. হযরত রাসূলুল্লাহ (সা.)-এর জন্মের ২ বছর পরে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। অর্থাৎ, খ্রিষ্টান বাদশাহ আবরাহা কর্তৃক হাতীর পাল নিয়ে খানায়ে কা'বা ধ্বংস অভিযানের (যা ইতিহাসে হাতীওয়ালার ঘটনা নামে কুখ্যাত) দুই বছর এবং কিঞ্চিৎ কম চার মাস পরে সিদ্দীকে আকবরের জন্ম হয়। আর হযরত নবী করীম (সা.)-এর জন্ম হয়েছিল হাতীর ঘটনার ৫৫ দিন পরে। অতএব, দেখা যায়, হযরত আবুবকর (রা.) হুযুরে আকরাম (সা.) হতে বয়সে দুই বছর আড়াই মাসের ছোট ছিলেন।