ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমান (রা:) এর ইন্তেকালের পরে মুসলিম দুনিয়ায় এক মহা দুর্যোগের সূত্রপাত ঘটে। ইসলামী রাষ্ট্রে অভ্যন্তরীণ গোত্র দ্বন্দ্ব পুনরায় মাথা চারা দেয়। চারিদিকে অশান্তি সৃষ্টি হয়। ওসমান (রা:) এর হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ভীষণ ভাবে জোরদার হয়। হজরত আলী (রা:) কে খলিফা নির্বাচনে সমস্ত অবস্থা এক নতুন পথে মোড় নেয়। নতুন খলিফা সাহস ও শক্তি দিয়ে ইসলামী রাষ্ট্রকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু অবস্থা সামাল দেওয়ার মত ছিল না। কারণ খেলাফতের স্থায়িত্ব ও সংকটময় ছিল।